IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

নিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : পাশাপাশি দাঁড়িয়ে একটা বড়সড় বৃত্ত বানিয়ে ফেলেছে তাঁরা। মানববৃত্ত। সবার দুহাত কোমরে। দৃষ্টি সামনে। শুরু হলো মিউজিক। মিউজিকের তালে তালে চলতে থাকলো পিটি। সাত সকালে পিটির মাধ্যমে এভাবেই নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৫ম কাব ক্যাম্পুরীর প্রথম দিনের কার্যক্রম শুরু হলো।

উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে গত শুক্রবার সকালে এমন দৃশ্য দেখা গেল। বাংলাদেশ স্কাউটস, নিয়ামতপুর উপজেলা শাখা পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর আয়োজন করে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

তিনি কাব স্কাউটদের উদ্দেশ্যে স্কাউটিং করে দক্ষ, সুনাগরিক, দেশপ্রেমিক ও দায়িত্বশীল হওয়ার আহবান জানালেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল প্রমুখ।গত শনিবার বিকেলে গিয়ে দেখা যায়, তখন কার্যক্রমের বিরতি চলছিল। স্কাউটরা নিজেদের মতো সময় কাটাচ্ছিল।

কেউ বসেছিল, কেউ তাঁবু ঠিক করছিল, কেউ বল খেলছিল, কেউ খাবার পানি সংগ্রহ ব্যস্ত। কিছু কাব স্কাউটকে দেখা গেল কানামাছি খেলায় মেতেছে। একজনের চোখ বেঁধে দিয়ে অন্যরা তাঁকে ছুঁয়ে দৌড়ে পালাচ্ছিল।

কাব স্কাউট মো. সামিউল জানালো, এখন কোনো কার্যক্রম (চ্যালেঞ্জ) নেই। তাই সবাই মিলে কানামাছি খেলছি।

মো. রাফি নামে আরেকজন কাব শিক্ষার্থী জানালো, এখানে এসে অন্য স্কুলের শিক্ষার্থীদের সাথে পরিচিত হয়েছি। অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে।

মো. আবু হুরাইরা নামে আরেক কাব স্কাউট জানালো, এই কাব ক্যাম্পুরীতে এসে নতুন নতুন জিনিস শিখছি। স্যারের খুব ভালোভাবে আমাদের শেখাচ্ছেন।
সবার সাথে খুব ভালো লাগছে।

এই কাব ক্যাম্পরীর প্রশিক্ষক আনোয়ার হোসেন তোতা জানালেন, এই পাঁচদিনে কাব স্কাউটরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এর মধ্যে রয়েছে বাঁশে হাঁটা, ঝুড়িতে বল নিক্ষেপ, রিং খেলা, ভারসাম্য দৌড়, কপালে টিপ পরানো ইত্যাদি।

এতে উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন কাব শিক্ষার্থী, ২৫জন ইউনিট লিডার ও ১০জন প্রশিক্ষক
অংশগ্রহণ করেছে।

উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আবু হাসান বাসার বললেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি তাদের সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031