IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তারসিংড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে কাব ক্যাম্পুরীতে স্কাউটদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয়রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালি

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিভিন্ন স্কুলের কাব ও স্কাউট দল, ও স্কাউট ইউনিট লিডার, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালিটি জজ কোর্ট চত্বরে হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এসে শেষ হয়। এর আগে বর্ণাঢ্য র‍্যালিটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’ সিরাজগঞ্জের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক ও সহকারী জেলা প্রথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটির উপরে তাৎপর্য মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। কেবল অক্ষরজ্ঞান অর্জনের মধ্যেই সাক্ষরতা সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি নাগরিককে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। শতভাগ সাক্ষরতা অর্জনে উপজেলা প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরো বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ হিসেবে ঘোষণা করে।

অনুষ্ঠানের সভাপতি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহকারী পরিচালক বিশ্বজিৎ কুমার সাহা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাকে আত্মনির্ভরশীল করে তোলার অন্যতম মাধ্যম। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সমাজের সর্বস্তরে সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে। দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য নিরক্ষরতা দূর করা জরুরি। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, স্কাউট সদস্যদের জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার,ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন,সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা সহকারী পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির এনডিপি উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, জাতীয়তাবাদী ওলামা দল, সিরাজগঞ্জ পৌর আহবায়ক টি এম শরিফ উদ্দিন জামিল, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কাউটার মোঃ আইউব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ও মাধ্যমিক পর্যায়ে স্কাউটেরা উপস্থিত ছিলেন।

সভায় অন্যন্য বক্তারা বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য, সাক্ষরতার প্রয়োজনীয়তা এবং শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য, সাক্ষরতার প্রয়োজনীয়তা এবং শিক্ষার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ও নিরক্ষরতা দূরীকরণ ও প্রান্তিক পর্যায়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরুন কুমার দেবনাথ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031