ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। এ উপলক্ষে সিরাজগঞ্জে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিদিন জেলা প্রশাসন, সিরাজগঞ্জ এবং নেসকো সিরাজগঞ্জ এর কারিগরী টীম সহযোগে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানে মোবাইল কোর্ট পরিচালনা ও রাত ৮:০০ টার পরে দোকান খোলা রাখায় জরিমানা আদায়, সচেতনতা তৈরি, ট্যারিফ বহিভূর্ত বিদ্যুৎ ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮ টার দিকে পৌর শহরের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু, সহ নেসকো কর্মকর্তাগণ সহ – আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি আফিফান নজমু বলেন,বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরিসেবার প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। তিনি আরো বলেন, এ নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসক মহোদয় সকল শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।



