IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারহামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবারপোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকী

সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকী

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ মিয়ার ১৬ তম, মৃত্যুবার্ষিকী।

তিনি ১৯৩০ সালের ১লা জুলাই সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ব্রাহ্মণগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সালে তৎকালীন চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্টিক, ১৯৪৯ সালে সিরাজগঞ্জ কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ১৯৫২ সালে গ্রাজুয়েশন করেন।

কর্মজীবনে তিনি তৎকালীন পাবনা জেলার চৌহালী থানার পাকরাশী ইন্সটিটিউশনে এবং সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি তৎকালীন ময়মনসিংহ জেলার জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে স্কাউট লিডার প্রশিক্ষণ নেন। তিনি সিরাজগঞ্জের ৮ টি বিদ্যালয় থেকে ৩২ জনের স্কাউট দল নিয়ে ১৯৫৮ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত ২য় পাকিস্থান জাতীয় স্কাউট জাম্বুরি এবং একই বছর পাবনা মহকুমা থেকে ৩২ জনের স্কাউট দল নিয়ে লাহোরে অনুষ্ঠিত ৩য় পাকিস্থান স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেন।

তিনি ১৯৬১ সালে জেলা স্কাউট মাস্টার মনোনিত হন এবং ১৯৬১-১৯৭১ সাল পর্যন্ত সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হবার পর ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫-১৯৭৯ সাল পর্যন্ত জেলা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার পর ১৯৭৯ সালে পুনরায় জেলার সম্পাদক নির্বাচিত হন।

তিনি ১৯৭৯ সালে এ.এল.টি এবং ১৯৮২ সালে আই.টি.টি.সি সম্পন্ন করেন। ১৯৮৪ সালে সালে সিরাজগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হবার পর ১৯৮৬ সালে “সেবা মুক্ত স্কাউট দল” নামে স্কাউট দল প্রতিষ্ঠা করেন এবং ১৯৮৬-২০০০ সাল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাকালীন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

স্কাউটিং সম্প্রসারণ ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে “মেডেল অব মেরিট”, ১৯৮২ সালে “লং সার্ভিস ডেকো”, পুনরায় “বার-টু-দি মেডেল অব মেরিট” এবং বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ইলিশ” পদকে ভূষিত হন।

স্কাউটস এর প্রতি নিবেদিত এই ব্যক্তিটি ২০১০ সালের ১৪-ই সেপ্টেম্বর চিকিৎসারত অবস্থান ইন্তেকাল করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031