IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জ : প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে ডুমরাই বাঐখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা পারভীনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাখন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার, সংস্থার চেয়ারম্যান মো. এনামুল হক তালুকদার এবং ৫নং চান্দাইকোনা ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খান।

বক্তারা বলেন, গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ, বৃষ্টিপাত স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। শুধু চারা বিতরণ করলেই হবে না, এগুলো যথাযথভাবে রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা গেলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছ পরিবেশের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের উপযুক্ত স্থানে এসব চারা রোপণ করে নিয়মিত পরিচর্যা করলে একদিকে যেমন সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছ থেকে তারা নানা ধরনের উপকারও পাবে।

চারা বিতরণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং গাছগুলো রোপণের পর নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়। অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে শুধু বৃক্ষরোপণ নয়, নতুন প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধও তৈরি হবে।

এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত রাখলে স্থানীয় পর্যায়ে সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031