IMG-LOGO

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যুনগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণগোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণ সমাপ্ত, ২০ জনের মাঝে সনদপত্র বিতরণনিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টাসিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধারবাগমারায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাইগাছ বাঁচলে মানুষ বাঁচবে: এমপি মিলন‘উপ-নির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন’সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালাহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণপরিচর্যার খোঁজে স্পটে ইউএনও, পুঠিয়ায় রোপণ করা গাছের চারা পরিদর্শন ও দিকনির্দেশনাবাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান, উদ্বেগে পরিবারসিরাজগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার বিষয়ের উপরে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলের দিকে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষ , জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এঁর
সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা, মাদক নির্মুল ও দূর্নীতি প্রতিরোধের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল।

এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন র‍্যাবে-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, পিপিএম ( বার) স্থানীয় সরকার বিভাগের ( ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায় সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, মোঃ নাজরান রউফ সদর সার্কেল,এছাড়াও আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, জেলা শিক্ষা অফিসার রশিদ, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান দুলাল,

সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের কার্যক্রমের অগ্রগতি এবং সমস্যাগুলো সম্পর্কে তুলে ধরেন। এছাড়া জেলায় মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, চুরি, ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক সমস্যাগুলো দ্রুত সমাধান করে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news