IMG-LOGO

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যুনগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণগোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণ সমাপ্ত, ২০ জনের মাঝে সনদপত্র বিতরণনিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টাসিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধারবাগমারায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাইগাছ বাঁচলে মানুষ বাঁচবে: এমপি মিলন‘উপ-নির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন’সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালাহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণপরিচর্যার খোঁজে স্পটে ইউএনও, পুঠিয়ায় রোপণ করা গাছের চারা পরিদর্শন ও দিকনির্দেশনাবাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান, উদ্বেগে পরিবারসিরাজগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর আত্রাই নদীতে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলতি অর্থবছরে আত্রাই নদী, উপজেলা পরিষদ পুকুর, নৈ দিঘির গুচ্ছগ্রাম পুকুর, কাশিয়াবাড়ি গুচ্ছগ্রাম পুকুর ও মাগুরা-আকবরপুর আদর্শ গ্রাম পুকুরসহ মোট আটটি স্থানে সর্বমোট ২৭১ দশমিক ৪২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন,নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, দেশকে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আত্রাই নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ হবে এবং মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।

পোনা মাছ রক্ষা এবং অবমুক্ত করা মাছ যেন বড় হতে পারে, সে জন্য সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news