IMG-LOGO

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যুনগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণগোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণ সমাপ্ত, ২০ জনের মাঝে সনদপত্র বিতরণনিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টাসিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধারবাগমারায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাইগাছ বাঁচলে মানুষ বাঁচবে: এমপি মিলন‘উপ-নির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন’সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালাহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণপরিচর্যার খোঁজে স্পটে ইউএনও, পুঠিয়ায় রোপণ করা গাছের চারা পরিদর্শন ও দিকনির্দেশনাবাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান, উদ্বেগে পরিবারসিরাজগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহত

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহত

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে জুসি খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুসি খাতুন ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। নিহতের দুই সন্তান রয়েছে। ৮ বছরের ছেলের নাম জিহাদ ও দেড় বছরের ছেলের নাম জয়েন। জুসি খাতুনের বাবার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিওর কিস্তির টাকা দেওয়া-নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। জহুরুলের বাবা আনছার আলী ও মা জায়মা বেগম জানান , কিস্তির টাকা নিতে এনজিওর লোক বাড়িতে এসেছিল। টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে স্ত্রীর গলায় কোপ দেন। ঘটনাস্থলেই জুসি খাতুনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে জহুরুল স্থানীয় চায়ের দোকানে গিয়ে বসে বলেন, “আজ থেকে আমি স্বাধীন।” চা দোকানদার রফিকুল ও ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোর্দ বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রিমেল আলী বলেন, কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।”

স্থানীয় ইউপি সদস্য জালালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news