IMG-LOGO

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনমান্দায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগনিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধনরাণীনগরে অবমুক্ত করা হলো ২৭১ কেজি পোনা মাছরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩চাঁপাইনবাবগঞ্জে ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতারস্ত্রীসহ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদকমধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার ভয়াবহ চিত্র ফাঁসসাগরে ফের লঘুচাপের আভাস, যে বার্তা দিল আবহাওয়া অফিসঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মান্দায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় এক তরুণীকে (২৬) প্রাণনাশের হুমকি, মারধর এবং পুনরায় ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জামিনে মুক্ত আসামির বিরুদ্ধে। এমনকি চিঠি ও দেশীয় অস্ত্র পাঠিয়ে মামলার সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। আসামির অব্যাহত হুমকির মুখে বাদী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মামলার নথিসূত্রে জানা যায়, উপজেলার কুসুম্বা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে রহিদুল ইসলাম (৪৬) বেশ কিছু দিন ধরে ওই তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত বছরের ১ এপ্রিল নিজ বাড়িতে একা পেয়ে রহিদুল তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং গোপনে অশ্লীল ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। এ ঘটনায় ভুক্তভোগী নারী নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-৫ এর একটি টিম রহিদুলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে সোপর্দ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, সম্প্রতি আসামি রহিদুল উচ্চ আদালত থেকে জামিনে বের হয়েই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। রাজি না হওয়ায় তাঁকে হাতে লেখা চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি বাদীপক্ষের স্থানীয় সাক্ষীদের নাম উল্লেখ করে দেশীয় অস্ত্র পাঠিয়ে হুমকি বার্তা পাঠানো হয়। এসব ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে নওগাঁ আদালতে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

বাদী জানান, গত ২৩ আগস্ট তাঁর বৃদ্ধা মা বাড়িতে না থাকার সুযোগে রহিদুল জোরপূর্বক ঘরে ঢুকে তাঁকে মারধর করেন এবং আবারও ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এসে রহিদুলকে ধরে ফেললেও কৌশলে তিনি পালিয়ে যান। খবর পেয়ে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম ও সাইদুর রহমান বলেন, ‘জামিনে বের হয়ে রহিদুল আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বাদী ও সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছি আমরা।’
অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত রহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যরাও এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে জানা নেই। ভুক্তভোগী বা তাঁর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031