ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
তিনি জানান, ১৬ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জ সদর থানার চর মালশাপাড়া গ্রামের চায়না বাঁধ এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় কাশবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news