IMG-LOGO

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যুনগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণগোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণ সমাপ্ত, ২০ জনের মাঝে সনদপত্র বিতরণনিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টাসিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধারবাগমারায় চাঁদাবাজির অভিযোগে একজনকে গণধোলাইগাছ বাঁচলে মানুষ বাঁচবে: এমপি মিলন‘উপ-নির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন’সিরাজগঞ্জে শুরু হয়েছে ৮ দিন ব্যাপী নাট্যলোকের কর্মশালাহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণপরিচর্যার খোঁজে স্পটে ইউএনও, পুঠিয়ায় রোপণ করা গাছের চারা পরিদর্শন ও দিকনির্দেশনাবাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান, উদ্বেগে পরিবারসিরাজগঞ্জে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শনমান্দায় মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণ সমাপ্ত, ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

গোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণ সমাপ্ত, ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্ত এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী ‘গবাদি পশু ও হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় ও ‘সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্র’-এর আওতায় ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার দুপুরে মাটিকাটা ইউনিয়ন পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান, বিদিরপুর বিজিবি ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার খন্দকার আব্দুল হাই এবং রাজাবাড়ীহাট যুব উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক আলতাব হোসেন।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, “সীমান্তবর্তী এলাকার বেকার যুবসমাজকে চোরাচালান, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতেই বিজিবির এই কল্যাণমুখী উদ্যোগ। সীমান্তবাসী যদি স্বল্প পুঁজিতে গবাদি পশু ও হাঁস-মুরগী পালনের মতো লাভজনক ও বৈধ পেশায় নিয়োজিত হন, তবে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবেন। এতে একদিকে যেমন পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরবে, অন্য দিকে দেশের পুষ্টির চাহিদাও পূরণ হবে। বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এই ধরনের কারিগরি প্রশিক্ষণ অব্যাহত রাখবে.”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বিশেষ প্রশিক্ষণে সীমান্ত এলাকার মোট ২০ জন বেকার যুবক-যুবতী অংশ নেন, যার মধ্যে ১১ জনই ছিলেন নারী। প্রশিক্ষণে গবাদি পশু ও হাঁস-মুরগির আধুনিক পালন পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, রোগ প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেন বিজিবি অধিনায়ক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news