ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভা কমিটির কার্যক্রম গতিশীল রাখতে নিয়মিত জেলা ও উপজেলা পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সলঙ্গা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলের হহুপ মওলানা মোঃ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় – সহ সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাগণ ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ নিবন্ধনের হার বৃদ্ধি: নির্দিষ্ট সময়ের মধ্যে (জন্ম বা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে) শতভাগ নিবন্ধন নিশ্চিত করা।তথ্য সংরক্ষণ: ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন পর্যায়ে জন্ম ও মৃত্যুর তথ্য ডিজিটাল সিস্টেমে সঠিকভাবে সংরক্ষণ।সচেতনতা বৃদ্ধি: সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু সনদের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং বিনামূল্যে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনে উদ্বুদ্ধ করা।জবাবদিহিতা ও স্বচ্ছতা: নিবন্ধন কার্যক্রমে কোনো অনিয়ম বা বিলম্ব রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা।আপনার যদি সিরাজগঞ্জ জেলার নির্দিষ্ট কোনো উপজেলা বা ইউনিয়নের টাস্কফোর্স সভা কিংবা জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য জানার থাকে, তবে জানাতে পারেন।



