IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারীনাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কানিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এক লাখ টাকা মূল্যের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জেলে ও মৎস্যজীবীদের স্বার্থে মাছের উৎপাদন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জলাশয়গুলোতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা কাওসার আলী, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সোবহান, সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের নিমগাছি সরকারি মৎস্য খামার থেকে রুই, কাতলা ও মৃগেলসহ মোট ২৮৬ কেজি মাছের পোনা সংগ্রহ করা হয়। যার ক্রয়মূল্য এক লাখ টাকা। পরে উপজেলার ঝিকরা ঠাকুরঝি আশ্রয়ণ প্রকল্প, বিল কালাই বিল ও দুবিলার জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031