IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধনসিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাচাঁপাইনবাবগঞ্জের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি জুয়েল গ্রেপ্তারহজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়ন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় ২৪৬টি পরিবারের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় বসবাস করছেন। প্রকল্প এলাকায় প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা, বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন তারা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ কর্মসূচি পালন করেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

এ সময় বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বাসিন্দা সাইদুর রহমান, ফেরদৌসী আরা, মনজিলা বেগম ও রামপ্রসাদসহ অনেকে।

বাসিন্দারা জানান, উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পে প্রায় ২৪৬টি পরিবার বসবাস করছে। তাদের থাকার জায়গা দেওয়া হলেও দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা, পানি নিষ্কাশনসহ বিভিন্ন সমস্যার সমাধান হয়নি।

তাদের অভিযোগ, খয়েরবাড়ী বাজারগামী মূল পাকা সড়ক থেকে বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত প্রায় এক কিলোমিটার মাটির সড়ক রয়েছে। বর্ষা মৌসুমে সড়কটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে রিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলেন, তাদের অধিকাংশই শ্রমজীবী। অনেকেই রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বর্ষায় রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক সময় রিকশা-ভ্যান নিয়ে বের হতে পারেন না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে পড়তে হয়।

এ ছাড়া সামান্য বৃষ্টিতেই আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন স্থানে পানি জমে দীর্ঘদিন জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তারা। এতে মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কা দেখা দিয়েছে।

বাসিন্দাদের দাবি, প্রকল্প এলাকায় একটি স্কুল, একটি মাদ্রাসা ও একটি কবরস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রকল্পের আশপাশে থাকা সরকারি জমি তাদের চাষাবাদের জন্য ব্যবহারের সুযোগ দেওয়া এবং কর্মহীন বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করারও দাবি জানান তারা।

তারা আরও অভিযোগ করেন, আশ্রয়ণ প্রকল্পের অনেক বাসিন্দা ফুলবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভোটার হলেও নাগরিক সুবিধা ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। সড়ক, ড্রেনেজসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন বলে দাবি করেন তারা।

আশ্রয়ণের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জানান, এসব সমস্যা সমাধানের জন্য এর আগে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনে খয়েরবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালুপাড়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণ, প্রকল্পের অভ্যন্তরে পানি নিষ্কাশনের জন্য নদীর সংযোগ পর্যন্ত প্রয়োজনীয় ড্রেন নির্মাণ, একটি স্কুল প্রতিষ্ঠা এবং কবরস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বাসিন্দারা দ্রুত এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031