IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা

পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজার জাতকরণ, বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মধইল বাজারে অবস্থিত পত্নীতলা উপজেলা প্রকল্প কার্যালয়ে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (CMLRP-II) প্রকল্পের উদ্যোগে- কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের CMLRP-II কর্মসূচির – কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকতা ফিরোজ আল-মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পত্নীতলা উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরদার।

এ সময় স্থানীয় সার ব্যবসায়ী, আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, প্রকল্পের আওতাভুক্ত ২০টি গ্রামের ৪০ জন গ্রামবাসী, সাংবাদিক এবং কারিতাসের কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জনগণের প্রাপ্ত সেবাসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সেবা গ্রহণের প্রক্রিয়া সহজীকরণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করণ এবং কেঁচো সার উৎপাদন ও বাজার জাতকরণ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি কমাতে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তালগাছ সহ উপযোগী গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্টরা এসব বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও সেবা সহজীকরণের আশ্বাস প্রদান করেন ,এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুযোগ-সুবিধা সম্পর্কেও জনগণকে আরও অবহিত করা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা, কৃষিতে কেঁচো সারের ব্যবহার ও বাজার সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31