IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধারপরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎপুঠিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি !ভোগান্তিতে গ্রাহকরানৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির সমাবেশচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তারআজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভামোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধার

বাঘায় চুরি যাওয়া স্বর্ণসহ চোর গ্রেফতার, ২টি স্বর্ণের বালা উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় দিন-দুপুরে বাসা বাড়িতে চুরির ঘটনায় চোরাই স্বর্ণালংকারসহ একজনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২টি স্বর্ণের বালা উদ্ধার করা হয়।

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাঘা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার এক পর্যায়ে নাটোর জেলার লালপুর থানার বেরিলাবাড়ি রামপাড়া গ্রাম থেকে আকবর আলীর ছেলে সাগর আলী (২৫) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে চুরি যাওয়া ২টি স্বর্ণের বালা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঘা থানার বানিয়া পাড়া এলাকার মতিউর রহমান ও পরিবারের সদস্যরা বাইরে থাকার সুযোগে অজ্ঞাত চোরেরা ঘরে প্রবেশ করে ৪টি স্বর্ণের হাতের বালা, ১টি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মতিউর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০৪(৯)২৬, ধারা- ৪৫৪/৩৮০/৩৪।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ বলেন,গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। “তথ্য-প্রযুক্তির সহায়তায় আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ