ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের ৬৫তম নির্বাহী কমিটির সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৬ সেপ্টেম্বর ২০২৪) সকালের দিকে শহীদ এ. কে. সামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সভাপতি মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে এসময়ে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত এঁর মধ্যে দিয়ে শুরু করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি) , সহ-সভাপতি প্রেসিডেন্ট রোভার স্কাউট এম এম কামরুল হাসান, কোষাধ্যক্ষ মোঃ শাহ সুলতান ফিরোজ, স্কাউট লিডার এম এ সবুর, কাব লিডার মোঃ আইয়ুব আলী, সহ কার্যনির্বাহী কমিটি সকল সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ঃ সভায় সিরাজগঞ্জ জেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও প্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্কাউটিংয়ের মূল মন্ত্রকে ধারণ করে যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা বদ্ধপরিকর।



