IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে মসজিদের জমি দখল করে পাশে নতুন অস্থায়ী ওয়াকিতিয়া মসজিদ নির্মাণ, গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কারাজশাহীতে সাংবাদিক হেলাল উদ্দিনকে সংবর্ধনা!সংবাদকেন্দ্রিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ‘সালমান মুক্তাদিরের উচিত ছিলো পুরো ঘটনা জেনে মন্তব্য করা’বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩পোরশায় মাদক, নগদ অর্থসহ মাদক সিন্ডিকেটের দুইসদস্য গ্রেফতারদিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন চাঁপাইনবাবগঞ্জের কাজলজাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে সাংবাদিক হেলাল উদ্দিনকে সংবর্ধনা!সংবাদকেন্দ্রিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

রাজশাহীতে সাংবাদিক হেলাল উদ্দিনকে সংবর্ধনা!সংবাদকেন্দ্রিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

ধূমকেতু প্রতিবেদক : দৈনিক যুগান্তরের সাবেক উপ-সম্পাদক ও সাংবাদিক হেলাল উদ্দিনের রাজশাহী সফর উপলক্ষে তাঁকে প্রীতি সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এক মতবিনিময় অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা, বস্তুনিষ্ঠতা এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর অলকার মোড়ে অবস্থিত ‘চেম্বার অব জার্নালিস্ট’ কার্যালয়ে পৌঁছালে সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা ফুল দিয়ে হেলাল উদ্দিনকে স্বাগত জানান। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে হেলাল উদ্দিন বলেন, “সংবাদের পেছনে ছুটুন, অন্য কিছুর পেছনে নয়—তবেই একজন পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব।”

তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে কর্মস্থল বা গণমাধ্যমের প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে। কিন্তু পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, একাগ্রতা ও নিষ্ঠা ধরে রাখা জরুরি। একজন সাংবাদিকের মূল কাজ হচ্ছে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং তা পাঠকের সামনে যথাযথভাবে তুলে ধরা।

তরুণ সাংবাদিকদের উদ্দেশে তিনি সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একাধিক সূত্র থেকে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং ব্যক্তিগত মতামতের সঙ্গে সংবাদকে না মেশানোর ওপর গুরুত্ব দেন। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নিয়মিত পড়াশোনা ও অনুসন্ধানী মানসিকতা তৈরির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মামুন রেজা, অনুসন্ধানী রিপোর্টার শাহিনুর রহমান সোনা, শফিকুল আলম ইমন, রোজিনা সুলতানা রোজী, নাঈম হোসেন এবং চেম্বারের প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময়ে সাংবাদিকতার বর্তমান বাস্তবতা, সংবাদ সংগ্রহের বিভিন্ন চ্যালেঞ্জ এবং পেশাগত দায়িত্ব পালনের নানা দিক নিয়ে আলোচনা হয়। স্থানীয় ও তরুণ সাংবাদিকরা হেলাল উদ্দিনের অভিজ্ঞতা ও পরামর্শ শোনেন।

সার্কিট হাউসেও সম্মাননা:-
এর আগে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিক হেলাল উদ্দিনকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। ফিনল্যান্ডপ্রবাসী সাংবাদিক ও ‘স্বজন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান আবদুল্লাহ ইকবাল আহমেদের পক্ষে এ সম্মাননা দেওয়া হয়।

এ সময় সমাজসেবক মো. জাবেদ আলী, সাংবাদিক আসগর আলী সাগর, সম্রাটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজশাহী সফরকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময়কে সৌহার্দ্যপূর্ণ ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের একটি সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে আবারও রাজশাহীতে এসে সাংবাদিকদের সঙ্গে সময় কাটানোর আগ্রহ প্রকাশ করেন হেলাল উদ্দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ