IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদানবাগমারায় ৭ ওয়ারেন্টের আসামি সাভার থেকে গ্রেপ্তার‘‘বিএনপি চাঁদাবাজ দল’,এটা সালমানের ঢালাও অভিযোগ’রাণীনগরে ৫৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিম-ওয়ালে ফাটল ॥ খসে পরছে ছাদের পলেস্তারা।চরম আতংক-উৎকন্ঠায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরামহাদেবপুরে মসজিদের জমি দখল করে পাশে নতুন অস্থায়ী ওয়াকিতিয়া মসজিদ নির্মাণ, গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কারাজশাহীতে সাংবাদিক হেলাল উদ্দিনকে সংবর্ধনা!সংবাদকেন্দ্রিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ‘সালমান মুক্তাদিরের উচিত ছিলো পুরো ঘটনা জেনে মন্তব্য করা’বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩পোরশায় মাদক, নগদ অর্থসহ মাদক সিন্ডিকেটের দুইসদস্য গ্রেফতারদিনমজুর বাবার সংগ্রাম পেরিয়ে জজ হলেন চাঁপাইনবাবগঞ্জের কাজলজাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ৭ ওয়ারেন্টের আসামি সাভার থেকে গ্রেপ্তার

বাগমারায় ৭ ওয়ারেন্টের আসামি সাভার থেকে গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলায় আদালতের ৭টি ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াজকুরুনি (৫৫) কে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ।

গ্রেপ্তার ওয়াজকুরুনি বাগমারা উপজেলার মোহনপুর গ্রামের মৃত আজিমুদ্দিন প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে ৪টি সিআর সাজা ও ৩টি সিআর মামলাসহ মোট ৭টি ওয়ারেন্ট রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াজকুরুনি প্রায় ৫ থেকে ৬ বছর ধরে পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ধারণা ছিল, তিনি সৌদি আরবে অবস্থান করছেন। তবে পুলিশের তথ্যপ্রযুক্তি সহায়তায় অনুসন্ধানে তার ঢাকার সাভার এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। সেখানে তিনি একটি গার্মেন্টসে চাকরি করছিলেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাগমারা থানার এসআই শিহাবের নেতৃত্বে এসআই রফিক, এসআই জাহেদ ও এএসআই কামালসহ পুলিশের একটি দল সাভার থানাধীন রাজাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ওয়াজকুরুনির বিরুদ্ধে থাকা ওয়ারেন্টগুলো দীর্ঘদিনের। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ