IMG-LOGO

রবিবার, ২৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁয়না বাঁধে চাইনিজ রেস্টুরেন্ট ও কেকের কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানামান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনহাম উপসর্গে দেশে আরও ৯ শিশুর মৃত্যুভারতে বিমান মহড়ায় বাংলাদেশসহ ৯ দেশ, অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানমহাদেবপুরে সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ের৩ তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনইসলামিয়া সরকারি কলেজের খেলার মাঠ উন্নয়ন ও অভিযাত্রী সংসদের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন‘বিশ্ব ব্যবস্থায় রূপান্তর নয় ভাঙন চলছে’জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদানবাগমারায় ৭ ওয়ারেন্টের আসামি সাভার থেকে গ্রেপ্তার‘‘বিএনপি চাঁদাবাজ দল’,এটা সালমানের ঢালাও অভিযোগ’রাণীনগরে ৫৩টি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিম-ওয়ালে ফাটল ॥ খসে পরছে ছাদের পলেস্তারা।চরম আতংক-উৎকন্ঠায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরামহাদেবপুরে মসজিদের জমি দখল করে পাশে নতুন অস্থায়ী ওয়াকিতিয়া মসজিদ নির্মাণ, গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কারাজশাহীতে সাংবাদিক হেলাল উদ্দিনকে সংবর্ধনা!সংবাদকেন্দ্রিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ‘সালমান মুক্তাদিরের উচিত ছিলো পুরো ঘটনা জেনে মন্তব্য করা’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> মান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মান্দায় আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী আইওরপাড়া উচ্চবিদ্যালয়ে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বাস্তবায়নে এ ভবনটি নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩১ লাখ ৬৯ হাজার ৮৬২ টাকা।

ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি শাহিনা আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মাসুদ রানা।

মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাশিস মান্দা শাখার সাবেক সভাপতি গোলাম সোরয়ার স্বপন ও আহবায়ক সদেরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা শাখার সভাপতি এরফান আলি মিয়া, ভারশোঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন চারু, নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান হোসেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এমপি পত্নী লায়লা আঞ্জুমান বানু, উপজেলা মহিলাদলের সভাপতি নার্গিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তালহা জোবায়ের, শিক্ষার্থী সোহানা আক্তার প্রমুখ।

সমাবেশে উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, বিএনপিনেতা নাসির উদ্দিন ও মোজাম্মেল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। গ্রাম ও শহরের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত বৈষম্য দূর করতে ধারাবাহিকভাবে আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। আইওরপাড়া উচ্চবিদ্যালয়ের এই নতুন চারতলা ভিত্তির ভবনটি নির্মিত হলে চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।’

তিনি আরও বলেন, সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন কেবল বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠে, সেদিকে শিক্ষকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ