ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ী নিবাসী মরহুম মওলানা ওয়াজেদ আলী, প্রাক্তন কাজী সাহেবের জ্যেষ্ঠ পুত্র এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোঃ হোসেন আলী ছোট্ট ও মোঃ হাসান আলী বড্ড’র বড় ভাই মরহুম মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বাদ জুমা সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ীতে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও কুলখানির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, দৈনিক ‘যমুনার কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হাফেজ মোঃ নূরনবী হোসাইনী, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মোঃ শামসুল ইসলাম সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম সোহাগ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মাসুদ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য মোঃ ইমরুল কায়েস বাবলা, হোসেনপুর উত্তর বাইতুল আল আকসা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আকরাম হোসাইন, মরহুমের ছোট ভাই মোঃ হাসান আলী বড্ড, দৈনিক সিরাজগঞ্জ সংবাদ অনলাইন পোর্টালের সম্পাদক মোঃ মাসুদ রেজা-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে মরহুম মোঃ মনিরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুম মফিজ উদ্দিন তালুকদার মিল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আহমাদুল্লাহ সিরাজী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও মরহুমের ছোট ভাই মোঃ হোসেন আলী ছোট্ট।
উল্লেখ্য, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন মনিরুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওইদিন বাদ জোহর সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় আত্মীয়-স্বজন, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।



