IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’

‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগ নেতাদের শক্তির দাবিকে উড়িয়ে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা যদি এতই শক্তিশালী হতেন, তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টায় মাগুরায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত ও তাঁর পরিবারকে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দখলবাজ’ আখ্যা দিয়ে তার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ একটি পলাতক সরকার। দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় ফাঁসির দণ্ড কার্যকরের আশঙ্কা থাকা সত্ত্বেও শেখ হাসিনা কি এতটাই বেপরোয়া যে তিনি ফিরে আসবেন? বাংলাদেশের সচেতন জনগণ তাকে আর কখনোই মেনে নেবে না।

ভারতের ভূমিকা ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং তাদের সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি। তবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে ‘দুই নৌকায় পা দিয়ে’ চলার নীতি গ্রহণ করা উচিত নয়। ভারত সরকার একদিকে শেখ হাসিনাকে আশ্রয় দেবে, অন্যদিকে বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইবে; তা হতে পারে না।

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর তাগিদ দিয়ে তিনি বলেন, অন্যথায় ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে।

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন যে তাকে নিয়ে কথা বলতে হবে। তবে তিনি যেভাবে সম্মানিত ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তা গ্রহণযোগ্য নয়। জামায়াত ও এনসিপির উচিত তার বক্তব্যের লাগাম টেনে ধরা, অন্যথায় জনগণই তাঁর লাগাম টেনে ধরবে।

এর আগে সকালে মো. রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদ রাব্বির বাসভবনে যান। সেখানে তিনি রাব্বির বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সময় রাব্বির স্ত্রী শোকে বিলাপ করে বলেন, আমি বেঁচে থাকতেই আমার স্বামীর হত্যার বিচার দেখে যেতে চাই।

শহীদ পরিবারের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে রাশেদ খাঁন সেখান থেকেই তাৎক্ষণিকভাবে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে ফোন করেন। মামলার মেডিকেল রিপোর্ট ও চার্জশিট দাখিলে দীর্ঘসূত্রতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত কার্যক্রম গতিশীল করার তাগিদ দেন।

পাশাপাশি জামিনে থাকা আসামিদের জামিন বাতিল এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচার কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930