IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সসিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ,মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটকনিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভাজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবদলগাছীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাকুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভাচাঁপাইনবাবগঞ্জকে ‘ডেঙ্গু রেড জোন’ঘোষণার দাবি চেম্বারের, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বানমার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষক
Home >> প্রবাস >> লিড নিউজ >> সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ,মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক

সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ,মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড় অব্যাহত রয়েছে। এবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির (এএপি) কনভেনর অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডে দলের নেতাদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ। আম আদমি পার্টির কনভেনর অরবিন্দ কেজরিওয়ালকে লোধি এস্টেটে তার বাসভবনের বাইরে থেকে আটক করা হয়। যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি।

অপরদিকে দিল্লি হাট এলাকায় নির্ধারিত বিক্ষোভের আগে আইসার সভাপতি নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়। তবে পুলিশ এ কর্মসূচির অনুমতি দেয়নি। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার সময় দিল্লিতে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতরভাবে রক্তাক্ত হয়েছেন। শনিবার সাফদারজং ফ্লাইওভারের কাছে একটি বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার জন্য পুলিশের গাড়ি থামাতে অনুরোধ জানান সহ-বিক্ষোভকারীরা। তার মাথার ক্ষত থেকে প্রচুর রক্ত ঝরছিল।

বিক্ষোভ ঘিরে এর আগে দিল্লির বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষকে আটক করেছে পুলিশ। যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ব্যারিকেড বসানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930