IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে আলোচিত ভ্যান চালককে কপিয়ে আহত করে ভ্যানছিনতাইয়ের ২৪ ঘন্টার মাথায় ভ্যান উদ্ধার, গ্রেফতার ৩বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভাসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ জ্ঞান প্রতিযোগিতাসৌদি যুবরাজ হামলার ভয়ে বারবার ভবন পাল্টাচ্ছেন‘ইউনূসকে হেনস্তা দেশের জন্য অপমানজনক’গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেআলোচনা ও ফিল্ম প্রদর্শনকুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পরে চার কিশোরীকে উদ্ধাররাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে ৫০টি মন্দিরে সরকারি অনুদান, এমপির পক্ষ থেকে ধুতি উপহারনিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতঅনিয়মের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারীশারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজশাহী মহানগরীর ৮৫টি মন্দিরে আর্থিক অনুদান, এমপি মিলনরাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎসিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্সবাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা

বাগমারায় মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি আখতারুজ্জামান খান তপনকে সংবর্ধনা দেয়া হয়েছে। তিনি বাগমারার শ্রীপুর রামনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মচমইল ডিগ্রি কলেজের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম. এম. আবুল কালাম আযাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি আখতারুজ্জামান খান তপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানসম্মত শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। মচমইল ডিগ্রি কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের সাফল্য বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্য বক্তারা কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে গভর্নিং বডি, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্যরা। তাঁদের মধ্যে বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ও সমাজসেবক হাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কামরুন নাহার (রোজী), প্রধান শিক্ষক ও সমাজসেবক আব্দুল মালেক প্রাং, ব্যবসায়ী ও ছাত্র অভিভাবক আজিজুল ইসলাম, সমাজসেবক ইমান আলী, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক আব্দুল মোমিন প্রাং, অধ্যাপক আমিনুল হক ও অধ্যাপক শিউলি খাতুন। শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার সহ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930