ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাটে আলোচিত হাতুড়ি ও চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত ভ্যান চালককে ফেলে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ২৪ ঘন্টার ব্যবধানে ৩ জন আসামীকে গ্রেফতার করেছে এসআরভিসহ পুলিশের একটি দল। ঘটনার পর পরই চারঘাট ও পার্শ্ববর্তী বাঘা উপজেলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে সনাক্ত ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, শহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও জহুরুল ইসলাম। তাদে;র সকলের বাড়ী পার্শ্ববর্তী বাঘা উপিজেলায়।
ঘটনার সত্যতানিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নুর জানান, ঘটনার পর থেকে পুলিশের কয়েকটি টিমচারঘাটও বাঘা থানায় সাড়াশি অভিযান পরিচালনা করে আসছে। পাশাপাশি এসআরভি সদস্যরাও ছায়া তদন্ত করছিলেন। এসআরভি ও পুলিশের সাড়াশিঅভিযানে সোমবার রাতে বাঘা উপজেলা থেকে আটককৃতদের আটক করা হয়। এছাড়াও ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ব্যক্তি চারঘাট বাজার থেকে পরানপুর যাওয়ার কথা বলে অনুপমপুরএলাকার কনু প্রামানিকের ছেলে তফেল আলীর ভ্যান ভাড়া করেন। এসময় পরানপুর বাজারের আগে শিশুতলা নামক এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ওই দুই ব্যক্তি কোমর থেকে হাতুড়ি ও চাকু বের করে ভ্যান চালক তফেল আলীকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ডোবায় ফেলে রেখে ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যান।



