IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালননাটোর স্টেশনে চুরি হওয়া ল্যাপটপ ফিরে পেলেন জার্মান পর্যটকসিরাজগঞ্জে ১৩’অক্টোবর আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভারাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতচারঘাটে আলোচিত ভ্যান চালককে কপিয়ে আহত করে ভ্যানছিনতাইয়ের ২৪ ঘন্টার মাথায় ভ্যান উদ্ধার, গ্রেফতার ৩বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভাসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

এসময় তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা তাঁদের ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াবে। এআই ব্যবহার করে পণ্যের প্রচার ও বিপণন আরও সহজ করা সম্ভব। নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে নারী উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণে ব্যাংকিং সেবা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল উইমেন ব্যাংকিং)। প্রধান আলোচক পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে হলে প্রচলিত ব্যবসায়িক জ্ঞানের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও অর্জন করতে হবে। ব্যাংকিং সেবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে তাঁরা সঞ্চয়, ঋণ ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। এআই ও ডিজিটাল বিপণন কাজে লাগিয়ে কম খরচে আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসার পরিধি বাড়াবেন বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য উম্মে হাজ সিদ্দিকা। সংগঠনটির জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ব্যাংক পিএলসির রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. আলম খান, ব্যাংকটির হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক, অ্যাসোসিয়েট ম্যানেজার শাকিল আহমেদ হিমেল, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাবেক সহসভাপতি রোকসানা পারভীন এবং সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি সারিকা। আয়োজকেরা জানান, দুই দিনের প্রশিক্ষণে ব্যাংকিং সেবা, আর্থিক ব্যবস্থাপনা, ডিজিটাল লেনদেন, ব্যবসায় এআইয়ের ব্যবহার, অনলাইন বিপণন ও আধুনিক ব্যবসা পরিচালনার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তারা আর্থিক বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি প্রযুক্তির কার্যকর ব্যবহার শিখে নিজেদের ব্যবসা সম্প্রসারণে আরও সক্ষম হবেন বলে আশা করছেন আয়োজকেরা।###

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930