IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬

মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার ১৩ই অক্টোবর সকাল ১১:০০ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এই সময় উপস্থিত ছিলেন: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামীম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল প্রশিক্ষিত কর্মী এবং
উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের কর্মীদের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় কী করণীয়, সে বিষয়ে একটি বাস্তবিক মহড়া প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব না হলেও সঠিক সচেতনতা ও পূর্ব প্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলার নানা কৌশল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930