IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় চিনি-রং-ফিটকিরিতে তৈরি হচ্ছে গুড়, কারখানায় অভিযান, মাত্র ৭ হাজার টাকা জরিমানায় এলাকাবাসির ক্ষোভএকদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজাবাউয়েটে বিসিএস ও বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনারকুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগদুর্গাপুরে ব্ল্যাক রাইস চাষ, নতুন সম্ভাবনা, আশাবাদী কৃষক”শুদ্ধ জন্মনিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় কালেক্টরেট স্কুলের পক্ষ থেকে শাহাদাতের ফুলেল শুভেচ্ছাবাগমারায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে সৌদি প্রবাসী নারীর ৪ দিন ধরে অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগহেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিতরাজশাহী সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণচাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেনকোকা-কোলা, পেপসিকো, ম্যাকডোনাল্ডসে রাশিয়ার হামলা, ট্রাম্প কেন চুপ ?সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ : জেলা মৎস্য কর্মকর্তাসারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদেরশিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতিরমহাদেবপুরে বাড়ির পাশে গাছেঝুলছিল যুবকের মরদেহ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> একদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজা

একদিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা, শেষ সময়ে ব্যস্ত প্রতিমা কারিগর, বাঘায় ৪৭ মন্ডপে হবে পূজা

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : একদিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। তাই শেষ মুহূর্তের ব্যস্ততায় দিন-রাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন কারিগররা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজশাহীর বাঘা পৌরসভার পাকুড়িয়া গ্রামে আনন্দ মালাকারের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় তিনটি স্থানে চলছে প্রতিমা তৈরির কর্মযজ্ঞ। কোথাও চলছে রঙ-তুলির কাজ, কোথাও চলছে সাজসজ্জা। অনেক প্রতিমার কাদা-মাটির কাজ শেষ হলেও রঙের কাজ এখনো বাকি। তবে পূজা শুরুর আগেই সব কাজ শেষ করতে হবে।

প্রতিমা কারিগর আনন্দ মালাকারের বয়স ৯০ বছর পেরিয়েছে। ছেলে গণেশ মালাকারকে নিয়ে তিন পুরুষ ধরে এই কাজ করছেন তিনি। বয়সের ভারে এখন আর কাদা-মাটির ভারী কাজ করতে পারেন না। তবে প্রতিমার সাজসজ্জার নিখুঁত কাজটি এখনো নিজ হাতেই করেন। তার কারখানায় বর্তমানে ৪ জন কর্মচারী কাজ করছেন।

এদিন প্রতিমার সাজসজ্জায় ব্যস্ত ছিলেন আনন্দ মালাকার নিজেই। রঙ-তুলির কাজ করছিলেন তার মেয়ে কবিতা মালাকার পান্না ও ছেলে গণেশ মালাকার। কবিতা মালাকার পান্না বলেন, “বাবা এখন আর আগের মতো কাজ করতে পারেন না। দাদাকে একা সামাল দিতে হিমশিম খেতে হয়। তাই ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি এসেছি সহযোগিতা করতে।”

ছেলে গণেশ মালাকার জানান, এবছর তিনি ৩৩টি প্রতিমা তৈরির অর্ডার পেয়েছেন। আকার ভেদে বড় প্রতিমা ৩০ হাজার, মাঝারি ২০ হাজার ও ছোট প্রতিমা ১৫ হাজার টাকায় তৈরি করছেন। তিনি বলেন, “এবছর রঙ, বাঁশ, খড়, কাপড়সহ সব জিনিসের দাম বেড়েছে। কিন্তু গত বছরের দামেই প্রতিমা দিতে হচ্ছে। ফলে ব্যয়ের সাথে আয় বাড়েনি।”

কর্মচারী অনন্ত প্রামাণিক জানান, “এক মাস ধরে টানা কাজ করে ১৫ থেকে ২০ হাজার টাকা পাই। এই দিয়েই সংসার চলে।”

পূজা উদযাপন পরিষদ বাঘা শাখার সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে জানান, এবছর বাঘা উপজেলায় ৪৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠী, শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমী, রোববার (১৮ অক্টোবর) মহাষ্টমী, সোমবার (১৯ অক্টোবর) মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন হবে।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাঘা শাখার সভাপতি সহকারী অধ্যাপক রামগোপাল সাহা বলেন, “পূজা উদযাপনে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতা পাচ্ছি।”

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, “সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক দল ও সুধীজনদের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা করেছি। আশা করছি পূজা উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে।”##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930