IMG-LOGO

রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সেররহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছেসিরাজগঞ্জে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদানপ্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে : রাসিক প্রশাসক রিটনবিমান বাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তারসিরাজগঞ্জে ৬৯তম জোটা ও ৩০তম জোটির উদ্বোধনমহদেবপুরে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে সনাতনধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণনিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপিরাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি‘অস্ত্র হাতে অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, পর্যবেক্ষণে ডিএমপি, আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা’‘সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’ফুলবাড়ীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় নিহত ১২হুথিদের সঙ্গে যুদ্ধে ৮ ইয়েমেনি সরকারি সেনা নিহত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে

রহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে রহনপুরের অপরাধের স্বর্গরাজ্য বলে খ্যাত রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়া (শান্তিপাড়া) উচ্ছেদের দাবিতে আন্দোলন জোরদার করেছে স্থানীয়রা ।

দীর্ঘ প্রায় ৪০ বছর পুর্বে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা এ বস্তিতে দীর্ঘদিন মাদক ও অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এ বস্তি উচ্ছেদের দাবিতে এলাকার বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়িক ও পরিবহন শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন সোচ্চার হয়েছে জনসভা হয়েছে। এ দাবিতে গত মঙ্গলবার বিকেলে রহনপুর রেলস্টেশনসংলগ্ন আমবাজার চত্বরে এক জনসভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জনসভা থেকে এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কেডিসিপাড়া উচ্ছেদের দাবি জানানো হয়।জনসভায় বক্তারা কেডিসিপাড়ার বস্তি উচ্ছেদের দাবি জানিয়ে বলেন, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের আহ্বান জানান তাঁরা।

এ বিষয়ে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক এবং মাদক ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ বিরোধী কমিটি গোমস্তাপুর উপজেলার আহ্বায়ক নাসির উদ্দিন বলেন, আমাদের লোকজনের উপরে হামলা ও ইউএনওর গাড়িতে হামলার ঘটনায় ৬২ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৬০ জনকে আসামি করে থানায় মামলা করলাম। কিন্তু পুলিশ এখন পর্যন্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিদের এখনো গ্ৰেপ্তার করতে পারেনি। তিনি আরও বলেন, পুলিশসহ স্থানীয় প্রশাসনের সদিচ্ছার অভাবের কারণে মাদককারবারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে। যার কারণে, ওই বস্তি (কেডিসিপাড়া) উচ্ছেদ করা যাচ্ছে না। রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, রহনপুর রেলবন্দরের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে যাচ্ছি। রহনপুর রেলস্টেশনের চারপাশে রেলওয়ের শতশত বিঘা জমি অবৈধ দখলে রয়েছে। যা অপসারণ করে রেলবন্দরের কাঙ্খিত উন্নয়ন সম্ভব।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ওই বস্তিতে অপরাধ প্রবনতা কমানোর লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইউএনওর গাড়িতে হামলা ও ব্যবসায়ীদের মারধরের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। ওই মামলা দুটিতে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।ওসি আরও বলেন, বস্তি উচ্ছেদের বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত। তারা যখন প্রয়োজন মনে করবে, তখন এ বিষয়ে পদক্ষেপ নেবে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো খবর পুলিশের কাছে নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930