IMG-LOGO

শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠকসিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)এর উদ্যোগেহাত ধোয়া দিবস পালন‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা’প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসকমহাদেবপুরে দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, পিএফজি, ওয়েভ ও ছাত্রসমাজকে নিয়ে কাজ করার ঘোষণা ইউএনওরস্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজমানুষ ভজলে সোনার মানুষ হবি’কুষ্টিয়ায় সংস্কৃতিমন্ত্রীসিরাজগঞ্জে বায়ুদূষণ বিরোধী উচ্ছেদ অভিযানে অর্থদন্ডপাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলননিউজ প্রকাশের পর বহিষ্কার, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা জলিলসিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগরাজশাহীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রোটারি ফ্যামিলি নাইট ২০২৬’মহানগর নার্সারী মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানসিরাজগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালিসৌদি আরবে এক বছরে ৩৫৬ মৃত্যুদণ্ড কার্যকর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)এর উদ্যোগেহাত ধোয়া দিবস পালন

সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)এর উদ্যোগেহাত ধোয়া দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ :” হাত “ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য নিয়ে -সিরাজগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) – এর উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

গত বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ২০২৬) সকালের দিকে এসবি ফজলুল হক রোডস্থ হরিজন কলোনীতে সমাজ উন্নয়ন কার্যক্রম( সুক)এর আয়োজনে হাত ধোয়া দিবস পালন করা হয়। উক্ত আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) – এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ হেলাল আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হেলাল আহমেদ বলেন, সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, কলেরা, জন্ডিসসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। তাই সকলকে, বিশেষ করে শিশুদের হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন ও প্রচলন করা, প্রতিটি দেশে হাত ধোয়ার বিষয়ের নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা নেটওয়ার্কের সদস্য “দীপসেতু”র সহকারী মহাব্যবস্থাপক এস,এম, শহীদুল ইসলাম, জেলা হরিজন সম্প্রদায়ের সেক্রেটারি সুমন হেলা প্রমুখ । বক্তারা বলেন, বিশেষ করে খাবার গ্রহণের আগে এবং শৌচাগার ব্যবহার পর সাবান/ হ্যান্ড ওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার উপর বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সুস্থ থাকতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930