IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা

রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে টাকা-স্বর্ণালংকার চুরি করে যাবার সময় দেখে ফেলায় এক গৃহবধুকে মারধর করেছে চোরেরা।

শনিবার গভীর রাতে উপজেলার সিলমাদার গ্রামে সিরাজ মন্ডলের ছেলে ফিরোজ মন্ডলের বাড়ীতে এঘটনা ঘটে। ফিরোজ মন্ডল জানান,শনিবার গভীর রাতে চোরেরা তার দুই তলা বাড়ীর জানালা দিয়ে ঢুকে তালার সিঁড়ি বেয়ে বাড়ীর মধ্যে প্রবেশ করে। এরপর ঘরের মধ্যে ঢুকে গলার মালা,হাতের চুড়ি,কানের দুল,পায়ের নুপুরসহ এক ভরি এক আনা স্বর্ণালংকার ও সাত ভরি চাঁদির গহনা এবং নগদ এক লাখ টাকা একটি ফুটবল ও একজোড়া জুতা চুরি করে। এরই মধ্যে তার স্ত্রী প্রকৃতির ডাকে সারা দিতে ঘুম থেকে ওঠে বাড়ীর মধ্যে লোকজন দেখতে পায়।

এসময় চোরেরা তার স্ত্রীকে মারধর করে পালিয়ে যায়। ফিরোজ মন্ডল আরো জানান,তিনি আবাদপুকুর বাজারে রাতে পাহারাদারের কাজ করেন। ফলে বাড়ীতে না থাকার সুযোগে চোরেরা বাড়ীতে প্রবেশ করে। তিনি বলেন,চোরেরা সুগন্ধিযুক্ত চেতনানাশক জাতীয় কিছু একটা স্প্রে করেছিল। ফলে বাড়ীর অন্যান্য লোকজন বিভোর ঘুমে ছিল।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,চুরির ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং জরিতদের সনান্তে কাজ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ