IMG-LOGO

শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনুজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনআজ ৬ ঘণ্টার জন্য টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ‘ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ হয়েছে’৭ নভেম্বর‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’আজমানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযানতানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ক্যাটেল ফার্মে আমেরিকান ব্রাহামা প্রজননের উদ্বোধনমহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল শিক্ষার্থী নাসিমেরমহাদেবপুরে আদিবাসী যুব সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্টবাঘায় নকল ও ভেজাল সাপ্লিমেন্টের কারখানা, জব্দকৃত ২ কোটি টাকার পণ্য পুড়িয়ে ধ্বংসপরিবেশ রক্ষা ও পাখির নিরাপদ আবাস গড়তে বটগাছ রোপণ করে চলেছেন পরিবেশকর্মী মাহবুবুল ইসলাম পলাশসিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে বর্ধিত সভাধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেন-এনামুল হক এম.পিসিরাজগঞ্জে জমকালো আয়োজনে ‘দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্টের’উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

মান্দায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের মারধরে নারীসহ আহত ৩

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে দুই নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন ওই গ্রামের সুকুমার পালের স্ত্রী লক্ষ্মী রানী পাল (৪৫), ছেলে ইমন কুমার পাল (২২) ও পুত্রবধূ শিউলি রানী পাল (১৯)।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের তিনকড়ি পাল, অরুণ কুমার পাল, ভবেন কুমার পাল, সিরেশ চন্দ্র পাল ও সঞ্জয় কুমার পাল।

সুকুমার পাল বলেন, বসতভিটার জমি নিয়ে একই গ্রামের তিনকড়ি পালের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতসহ স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

সুকুমার পালের অভিযোগ, শুক্রবার সকালে তিনকড়ি পালসহ কয়েকজন তাঁদের বসতভিটার জায়গা দখল করে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেন। এতে বাধা দিলে তাঁর ছেলে ইমন কুমার পালকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। ছেলের চিৎকার শুনে স্ত্রী লক্ষ্মী রানী ও পুত্রবধূ শিউলি রানী এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। এতে লক্ষ্মী রানীর একটি হাত ভেঙে যায় এবং ইমন পাল ও শিউলি রানী আহত হন।

এ ঘটনায় সুকুমার পাল বাদী হয়ে প্রতিপক্ষের চারজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে তিনকড়ি পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31