ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরে নতুন খাবারের ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ‘দুবাই ডানিয়াল স্টার রেস্টুরেন্ট’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহরের কাঠেরপুলের পশ্চিমে রহমতগঞ্জ বটতলা এলাকায় রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টটির যাত্রা শুরু হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নতুন ফুলবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক। এ সময় রেস্টুরেন্টটির উত্তরোত্তর সমৃদ্ধি, ব্যবসায়িক সফলতা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
রেস্টুরেন্টটির কর্ণধার মোঃ মূসা মন্ডল জানান, গ্রাহকদের মানসম্মত খাবার ও উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। এখানে দেশীয় খাবারের পাশাপাশি বিদেশি, আরবীয় ও তাইওয়ানিজ খাবারের সমাহার থাকবে। গ্রাহকদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি বিয়ে, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে খাবার সরবরাহের ব্যবস্থাও থাকবে।
তিনি আরও জানান, গ্রাহকদের সন্তুষ্টি ও ভালো মানের খাবার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের সহসভাপতি মোঃ তোফাজ্জল হোসেন খান তোতা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান আনিস, ফুলবাড়ীর মোঃ মুকুল হোসেন, মোঃ লিয়াকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


