ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা লেগে অনার্স পড়ুয়া শিক্ষার্থী নাসিম (২১) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উজানি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিম হোসেন উজানি গ্রামের মাহমুদুল এর ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী।
জানা যায়, শুক্রবার দুপুরে চৌমাশিয়া (নওহাটা) মোড় থেকে মোটরসাইকেল পরিষ্কার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন নাসিম। পথে উজানি গ্রামে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।


