IMG-LOGO

রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাট-বাঘায় সুদ কারবারীদের জালে নি:শ্ব মানুষ, বাড়ীঘর ছেড়ে আত্মগোপনেগোদাগাড়ীতে অটোরিকশাচালক শিহাব হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনস্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁইরাণীনগরে জাতীয় সমবায় দিবস পালিত‘পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক’মহাদেবপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালনসিরাজগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন‘সরকার আশা করছে বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে’‘দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে’বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি!মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতফুলবাড়ীতে গরুবাহী নসিমনের ধাক্কায় নারী পথচারী নিহতবাগমারায় প্রেমিকার অনশনে বাড়ি ছেড়ে উধাও পরিবারের সদস্য, সেই লেটিশিয়ার বিরুদ্ধে প্রেমিকের মায়ের মামলা
Home >> রাজশাহী >> টপ নিউজ >> গোদাগাড়ীতে অটোরিকশাচালক শিহাব হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

গোদাগাড়ীতে অটোরিকশাচালক শিহাব হত্যার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশাচালক শিহাব আলীকে পরিকল্পিতভাবে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (০৮ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী গোলচত্বরে গোদাগাড়ীর সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গোদাগাড়ী রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামিম মবিন, জেলা যুবদলের সদস্য নুর আলম সরকার এবং সমাজ ও মানবকল্যাণ সংগঠনের মহাসচিব নুরে আলম অহিদ। এছাড়া মানববন্ধনে শিহাবের বাবা সোহেল, মা এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫ বছর বয়সী কিশোর শিহাব আলী পেশায় একজন অটোরিকশাচালক ছিল। সে অটোরিকশা চালিয়ে তার অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করত। তাকে নির্মম ও পরিকল্পিতভাবে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে, যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। একটি নিরীহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি আজ নিঃস্ব। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল শিহাব। নিখোঁজের চারদিন পর গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে গোদাগাড়ীর কলিপুর এলাকার একটি সড়কের পাশের ধানখেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিহাব গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার বাসিন্দা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31