IMG-LOGO

রবিবার, ৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক’মহাদেবপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালনসিরাজগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন‘সরকার আশা করছে বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে’‘দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে’বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি!মোহনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতফুলবাড়ীতে গরুবাহী নসিমনের ধাক্কায় নারী পথচারী নিহতবাগমারায় প্রেমিকার অনশনে বাড়ি ছেড়ে উধাও পরিবারের সদস্য, সেই লেটিশিয়ার বিরুদ্ধে প্রেমিকের মায়ের মামলানাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিততানোরে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবনের আলোচনা সভারাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালন

মহাদেবপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার পলাশ কুমার প্রামাণিক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি মো. ওমর ফারুক, আকজ বহুমুখী সমবায়ী সমিতি লি. এর সভাপতি মো. হাসানুজ্জামান, মহাদেবপুর উপজেলা নার্সারী বহুমুখী সমবায়ী সমিতি লি. এর সম্পাদক আজমীর আলী প্রমূখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশীদ মামুন, রাজনৈতিক উপদেষ্টা মতিউর রহমান মতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পদক এস. এম আব্দুল হান্নান, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষকদলের সহ সভাপতি মো. ইমরুল কায়েস সাজু, ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু।

শেষে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী শিয়ালী অর্পণ কৃষি উন্নয়ন সমবায়ী সমিতি লি. এর সভাপতি মো. আব্দুল কাদের, আকজ বহুমুখী সমবায়ী সমিতি লি. এর সভাপতি মো. হাসানুজ্জামান ও ইউনিক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি. এর সদস্য মো. জহুরুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়। এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31