ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের উত্তর সাজুড়িয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীন শাহ (৮০) সোমবার সকাল সাড়ে ৬ টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে…….রাজেউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেলে মরহুম বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীন শাহের রাষ্ট্রীয় মর্যদায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রাষ্ট্রীয় মর্যদায় দাফনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, ভাগনদী পুলিশ তদন্ত কেন্দ্র উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন,আবুল কাশেম, হাবিবুর রহমান, আমজাদ হোসেনসহ মান্যগন্য বব্যক্তিবর্গরা অংশ গ্রহন করেন।



