IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

মহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে এনায়েতপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইমরুল কায়েস সাজুর উদ্যোগে বিনামূল্যে একদিনের চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী সুজাইলহাট দেব কোচিং সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। বিনা খরচে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পে ভোর সকাল থেকেই চিকিৎসা প্রত্যাশী তাদের স্বজন এবং এলাকার সুধীজন উল্লেখিত স্থানে সমবেত হয়।

ইফফাত ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইমরুল কায়েস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ইমরুল কায়েস, জামাল উদ্দিন মন্ডল ,রিপন দেবনাথ প্রমূখ।

উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩ শতাধিক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে থেকে ৪৬ জন চক্ষু রোগীকে প্রাথমিক পর্যায়ে সানি অপারেশনের জন্য নির্বাচিত করা হলেও মাত্রাতিরিক্ত ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগের কারণে ছানি অপারেশনের জন্য ৩৩ জনকে চূড়ান্ত ভাবে নির্বাচিত করা হয়।

বাঁকিদের ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। তাদের জটিল রোগ নিয়ন্ত্রণ হলে তারাও অপারেশনে যাবে বলে উত্তরবঙ্গ চক্ষু হাসপাতাল (পত্নীতলার) ম্যানেজার অলক কুমার নিশ্চিত করেছেন ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31