ধূমকেতু প্রতিবেদক : অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি, আঞ্চলিক কমিটি রাজশাহীর ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
বুধবার (১৮ নভেম্বর) সন্ধা ৭টাই নগরীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ কুদরত -ই জাহান। সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পি এল সি রাজশাহী সার্কেলের মহা ব্যবস্থাপক জনাব সুধীর রঞ্জন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালযয়ের একান্ত সচিব, উপাচার্, মোঃ আসলাম রেজা,অগ্রণী ব্যাংক অফিসার সমিতি আঞ্চলিক রাজশাহীর সভাপতি মোঃ আশরাফুল আলম,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মো: কাফিরুল্লাহ সরকার বাচ্চুসহ বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



