IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল

ঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর সিএন্ডবি মোড়ের লক্ষ্মীপুর এলাকায় নানকিং দরবার হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ওলামা মাশায়েখ পরিষদ, রাজশাহী।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে বক্তব্য দেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন এবং তাফসীরুল কুরআন মাহফিল কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব ড. ত্বহা বিন জহুরুল ইসলাম।

মাওলানা রুহুল আমীন বলেন, কুরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং কুরআনের শিক্ষা অনুধাবন করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তা বাস্তবায়ন করাই এ মাহফিলের মূল লক্ষ্য। তরুণ প্রজন্মকে কুরআন ও সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ করা, পারিবারিক ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধ থেকে মানুষকে দূরে রাখা এবং নৈতিক ও মানবিক সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, মাহফিল আয়োজনের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিতে সরকারি-বেসরকারি বিভিন্ন মহল এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে। এছাড়া শাহ্ মখদুম (রা.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারীদের বসে এলইডি স্ক্রিনের মাধ্যমে মাহফিল দেখা ও শোনার বিশেষ ব্যবস্থা থাকবে।

আয়োজকরা জানান, আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মাহফিলের কার্যক্রম শুরু হবে। এতে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন শায়খ ড. মিজানুর রহমান আজহারী। পাশাপাশি দেশবরেণ্য মুফাসসিরগণও তাফসীর পেশ করবেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনুর।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাজশাহীর বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, মোহাম্মদ শফিকুল হক মিলন, ডা. আব্দুল বারী সরদার, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও আবু সাঈদ চাঁদের। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন চিকিৎসক ও সমাজসেবক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

ড. ত্বহা বিন জহুরুল ইসলাম মাহফিলের প্রচার-প্রসার এবং আয়োজনের বিস্তারিত তথ্য গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি ড. সাইয়েদ এএইচ এমএ শহিদুল ইসলাম ও ড. মাওলানা কাউসার হোসাইন, হাফেজ রুহুল কুদ্দুস, পরিষদের সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম ফারুকি, মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহাদাত হোসাইন, প্রচারণা কমিটির প্রধান দায়িত্বশীলসহ কমিটির অন্যান্য সদস্য ও ওলামায়ে কেরাম।

আয়োজকরা ঐতিহাসিক এ তাফসীর মাহফিল সফল করতে গণমাধ্যমকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31