IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআই

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে দিনের বেলায় বাসার তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮ লাখ টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বছরের ১৮ ডিসেম্বর উপজেলার গোকুলপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। তদন্ত শুরু করার আট দিনের মধ্যে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) পিবিআই তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার গোকুলপুর গ্রামের টিটন কুমার ওরফে টিটু (২৬), রাজশাহীর বাগমারা উপজেলার নিমাই সরকার (২৭) ও এবং দিলীপ কুমার (৩৭)। তাঁরা তিনজনেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে তিনজনকে জেলহাজতে পাঠিয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর নিয়ামতপুর উপজেলার গোকুলপুর গ্রামের সুশীল শিকদারের বাড়িতে দুপুর বেলা চুরির ঘটনা ঘটে। ওই সময় বাড়িতে কেউ ছিলনা। এসময় চোরেরা দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। চোরেরা আলমারির সিন্দুক থেকে ১৫ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৩২ লাখ ২৫ হাজার টাকা এবং নগদ ৮ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। একই দিন বিকেলে বাড়িতে ফিরে সুশীল শিকদার চুরির ঘটনা দেখতে পান।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই নিখিল শিকদার গত বছরের ২৩ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। পরে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২ নভেম্বর অধিকতর তদন্তের জন্য মামলাটি পিবিআই নওগাঁ জেলাকে দেন। গত ৯ নভেম্বর মামলাটির তদন্ত শুরু করেন পিবিআই-এর পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আসাদুজ্জামান।

মো. আসাদুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ১৭ নভেম্বর) নিয়ামতপুর উপজেলার বালাতৈড় বাজার থেকে প্রথমে গোকুলপুর গ্রামের টিটন কুমার ওরফে টিটুকে গ্রেপ্তার করা হয় । তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বাগমারা এলাকা থেকে সহযোগী নিমাই সরকার এবং চোরাই স্বর্ণের ক্রেতা দিলীপ কুমারকে গ্রেপ্তার করা হয়। পরে টিটুর দেখানো মতে নিমাই সরকারের শোয়ার ঘর থেকে স্বর্ণ বিক্রির ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গত বুধবার (১৮ নভেম্বর) তিনজনকে আদালতে হাজির করা হয়।

তিনজনই আদালতে নিজেদের এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত তিনজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, ঘটনার দিন দুপুরে টিটুসহ তার দুই সহযোগী জানালার গ্রিল বেয়ে বাড়িতে প্রবেশ করে। পরে আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে তারা। চুরির পর মালামাল নিজেদের মধ্যে ভাগ করে নেয়। টিটু তার ভাগের প্রায় ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ ৫০ হাজার টাকা নিমাই সরকারের কাছে রাখে। পরে নিমাই সরকার ওই স্বর্ণ বাগমারার দিলীপ কুমারের কাছে ৩ লাখ ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। দিলীপ কুমার স্বর্ণ গলিয়ে বিভিন্ন ধরনের গহনা তৈরি করে বিক্রি করেছেন বলে তদন্তে জানা গেছে।

মো. আসাদুজ্জামান আরও জানান,এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামালের অবশিষ্ট অংশ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31