IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ

তারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফ

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে এতিম শিশুদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বগুড়া-৪ (কাহালুুনন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার ওমরপুর আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসায় এ উপলক্ষে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাদ জুমা বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে এমপি মোশারফ হোসেন নিজ হাতে এতিমখানার শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন এবং তাদের সাথে একই সারিতে বসে দুপুরের খাবার খান। এ সময় তিনি উক্ত মসজিদের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে এমপি মোশারফ হোসেন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে আমরা কোরআন খতম, দোয়া এবং এতিম শিশুদের সাথে সময় কাটানোর উদ্যোগ নিয়েছি। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই দিনটি উদযাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।”

এতিম শিশুদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা নিজেদের কখনো অসহায় মনে করবে না, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে।”

অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম সম্পাদক শাহিন শাহজাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাব্বিসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31