ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পলান সরকার নামে এক স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে পালিয়েছে স্ত্রী খোদেজা। শুক্রবার উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর শান্তির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পলানকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার সময় তাকে সাথে নিয়ে যান তার স্ত্রী খোদেজা বেগম। সেখানে রক্তক্ষরণ দেখে ভ্যানের ভাড়া দেওয়ার কথা বলে সটকে পড়ে তিনি।
খবর পেয়ে পলান (৬০) এর লোকজন চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্থানীয় মেম্বর আব্দুল মান্নান জানান,পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী এমন কান্ড ঘটিয়েছে। তিনি বলেন, পলান সরকার নাটোর জেলার বাগাতিপাড়া ল²ীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। খোদেজা(৩২) এর সাথে বিয়ে করে তিনি মনিগ্রাম ইউনিয়নের হরিরাপুর গ্রামে থাকতেন।
আহত পলান জানিয়েছেন, বাঘার হরিরামপুর গ্রামের ফয়েন উদ্দিনের মেয়ে খোদেজা বেগমের সঙ্গে ৫ মাস আগে তার দ্বিতীয় বিয়ে হয়। তার আরো একটি স্ত্রী রয়েছে।বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকেন। শুক্রবার ভোর রাতে প্রথম স্ত্রীর কাছে যাওয়া নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে খোদেজার স্বামী আবারও ঘুমোতে যান। এই সুযোগে স্ত্রী খদেজা বেগম স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে রক্তক্ষরণ শুরু হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্ত্রী খোদেজা ও পাশের বাড়ির মনোয়ারা নামের এক নারি। সেখানে অবস্থায় বেগতিক হলে পালিয়ে যান খদেজা।
চারঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মৌসুমী রহমান জানান, পলানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রামেক হাসপাতালে রেফার্ট করা হয়েছে।
বাঘা থানা অংিফসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, খবরটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ববস্থা নেওয়া হবে।


