IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা
Home >> রাজশাহী >> এসটিএস ও মেডিক্যাল বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্যবৃন্দ

এসটিএস ও মেডিক্যাল বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শনে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্যবৃন্দ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বর্র্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) ও মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও সকল সদস্যবৃন্দ।

শনিবার দুপুর ১২টা হতে দুপুর সড়ে ৩টা পর্যন্ত নগরীতে স্থাপিত তেরখাদিয়া এসটিএস, মেডিক্যাল কলেজ এসটিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয় এসটিএস ও কাজলা গেট ও বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এবং নওদাপাড়ায় ল্যান্ডফিল সংলগ্ন মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু বলেন, আগামী ১লা ফেব্রæয়ারি হতে মহানগরীর ৩০টি ওয়ার্ডের প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি এক্সাভেটর মেশিন দ্বারা পরিস্কার করা হবে। মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে পরিচ্ছন্নতায় বছরব্যাপী নানা কর্মসূচির গ্রহণ করা হয়েছিল। ব্যাপকভাবে কর্মকান্ড শুরু হলেও করোনা পরিস্থিতির কারণে সে কার্যক্রম বাস্তবায়নে শিথিলতা আসে। ইতোমধ্যে কাউন্সিলরগণের মতামতের ভিত্তিতে প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি অপসারণযোগ্য ড্রেনের তালিকা, ড্রেনের উপর অবস্থিত অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। যার কাজ অচিরেই শুরু হবে। যার ফলে আগামী বর্ষা মৌসুমে নগরীতে আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। একই সাথে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমেও গতির সঞ্চার হবে। নগরীতে পরিচ্ছন্ন পরিবেশের আরও উন্নয়ন হবে।

তিনি বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন রাজশাহী মহানগরীতে কার্যক্রম শুরু করেছে। গত ১লা অক্টোবর নওদাপাড়ায় ল্যান্ডফিল সংলগ্ন প্লান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এসময় প্রিজম বাংলাদেশ রাজশাহীর ডিস্ট্রিক কো-অর্ডিনেটর ফারুক জাহাঙ্গীর মিঠু জানান, রাজশাহী মহানগরীতে হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বøাড ব্যাংকসহ ২০৫টি প্রতিষ্ঠান রয়েছে।

ইতোমধ্যে, মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নগরীর হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, বøাড ব্যাংকসহ ১১০টি প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নির্ধারিত সার্ভিস চার্জের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে মেডিক্যাল বর্জ্য সামগ্রী সংগ্রহ করছে। অটো ক্লেভিং, ইনসিনেরেশন ও ইটিপির মাধ্যমে তা প্রক্রিয়াজাত করছে।

পরিদর্শনকালে বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী কমিটির সদস্য ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31