IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> নবী হোসেন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নবী হোসেন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরব থানার চাঞ্চল্যকর পরিবহন ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। এ মামলার অন্য দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

সোমবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজেশ্বর গ্রামের কাজী মনির মাস্টারের ছেলে কাজী নজরুল ইসলাম ও একই এলাকার মৃত মোহন পাঠানের মেয়ে সুমনা বেগম ওরফে শিলা। এদের মধ্যে কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকলেও সুমনা বেগম ওরফে শিলা পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, প্রথম স্ত্রী রেখে কয়েক বছর আগে সুমনা বেগম ওরফে শিলাকে বিয়ে করেন নবী। ভৈরব শহরেই বাসা ভাড়া করে তাকে রাখেন নবী। সেখানে নবীর বাল্যবন্ধু নজরুলের সঙ্গে সুমনা পরকীয়ায় জড়িয়ে পড়েন। নজরুল তার মোবাইল ফোনে তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ভিডিও করে রাখেন।

পরে নবীকে সেই ভিডিও দেখানোর হুমকি দিয়ে সুমনার সঙ্গে মেলামেশা চালিয়ে যাচ্ছিলেন নজরুল। তা ছাড়া সুমনাকে ভরণপোষণের টাকাও দিচ্ছিলেন না নবী। এসব কারণে নজরুলকে নিয়ে নবীকে হত্যার পরিকল্পনা করেন সুমনা।

২০১৪ সালের ২১ ডিসেম্বর রাতে নবীকে বাসায় ডেকে আনেন সুমনা। তার পর রাত ২টার দিকে নজরুল ঘরে ঢুকে চাপাতির আঘাতে নবীকে সংজ্ঞাহীন করেন। পরে দুই সহযোগীকে নিয়ে গলা কেটে নবী হোসেনকে হত্যা করে হাত, পা, মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ছয়টি ভাগ করে বিভিন্ন স্থানে নিয়ে ফেলে দেন।

এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে মামলা করলে ২৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নিজ গ্রাম বিজেশ্বরে পালিয়ে যান নজরুল ও সুমনা। সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম রায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামিনে বেরিয়ে মামলার ১নং আসামি সুমনা বেগম ওরফে শিলা পালিয়ে যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31