IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত

রাজশাহীতে প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত

ধূমকেতু প্রতিবেদক : অবশেষে পিছু হটলো নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড। আন্দোলন ও নগরবাসির তোপের মুখে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করে দেয়া হয়েছে। এরই মধ্যে নগরীতে ২১টি প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। এই ২১টি এখন মনিটরিং করে এর ব্যবহারবিধি সম্পর্কে গ্রাহকদের ধারণা দিয়ে তারপর অবস্থান জানান দেয়া হবে আর এই মিটার স্থাপন করা হবে কি না। তবে অনেকেই বলছেন নগরীতে আর প্রি-পেইড মিটার স্থাপন করতে দেয়া হবে না।

বৃহস্পতিবার দুপুরে নেসকোর প্রধান কার্যালয়ে প্রি-পেইড মিটার ব্যবহারের সুবিধা, মিটার সম্পর্কিত সম্যখ ধারণা, ব্যবহারবিধি, বিল পরিশোধের পদ্ধতি বিষয়ক এক মতবিনিময় সভায় করা হয়েছে। এই সভায় প্রি-পেইড মিটার স্থাপন বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রি-পেইড মিটারের সুবিধার কথা উল্লেখ করে মতিবিনিময় সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জাকিউল হক বলেন, ‘গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্যই মূলত এই প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে। স্মার্ট প্রি-পেইড মিটার ব্যবহারের ফলে গ্রাহকদের বিল পরিশোধ সংক্রান্ত জটিলতা নিরসন হবে। এই সিস্টেমে গ্রাহকগণ ১% হারে রেয়াত সুবিধা পাবে। বিদ্যুৎ বিলের কপি প্রাপ্তি ও সংরক্ষণ করার প্রয়োজন হবে না। বিদ্যুতের ব্যবহার অনুযায়ী মিটারের ব্যালেন্স হতে বিদ্যুৎ বিল সমন্বয় করাসহ প্রি-পেইড মিটার ব্যবহারের মাধ্যমে গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ গ্রাহক এবং নেকসোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রি-পেইড স্থাপনের বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলেন, প্রি-পেইড মিটার সম্পর্কে গ্রাহকদের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের কথা বলেছেন। তারই অংশ হিসেবে এই প্রি-পেইড মিটার। এর মাধ্যমে নাকি খরচ সাশ্রয়ী হবে। কিন্তু সাধারণ গ্রাহকদের এর ব্যবহারের নিয়ম এবং এটির সুবিধা-অসুবিধা সম্পর্কে জানাতে হবে। এজন্য নগরীর ৩০টি ওয়ার্ডে সর্বস্তরের মানুষদের নিয়ে প্রি-পেইড মিটার সম্পর্কে ধারনা দিতে গণ-শুনানির আয়োজন করতে হবে। এটি না করে গ্রাহকদের কোনোকিছু না বলেই বাড়ি বাড়ি গিয়ে প্রি-পেইড মিটার স্থাপন করা হচ্ছে, যা উচিত হয়নি। তাই আগে প্রি-পেইড মিটার সম্পর্কে গ্রাহকদের ইতিবাচক ধারণা প্রদানসহ এর ব্যবহারবিধি সম্পর্কে ধারণা দিতে হবে। এজন্য নেতৃবৃন্দ আপাতত প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত রাখার দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31