IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> টপ নিউজ >> ধর্ষণের দায়ে রাজশাহী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার গ্রেপ্তার

ধর্ষণের দায়ে রাজশাহী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : ধর্ষণ মামলায় রাজশাহী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মঈন উদ্দিন ওরফে আজাদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর বোয়ালিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঈন উদ্দিন রাজশাহী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার। তাঁর বাড়ি নগরের শিরোইল এলাকায়।

বৃহস্পতিবার দুপুরে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করেছেন। তিনি আরও বলেন, ধর্ষণের বিষয়টি আসামি অস্বীকার করলেও ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এরআগে গত ১৮ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগে এক গৃহবধূ (২৫) বাদী হয়ে রাজশাহী মহানগরের বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ট্রেনে যাতায়াতের পথেই সহকারী স্টেশনমাস্টার মঈন উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথা হতো। মঈন উদ্দিন ওই নারীকে রেলওয়েতে চাকরি দেয়ার কথা বলে আট লাখ টাকা চান। আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন তিনি। রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক বই দেয়ার কথা বলে ১৭ জানুয়ারি ওই গৃহবধূকে নিজের বাসায় ডাকেন। ওই নারী বাসায় গিয়ে দেখেন কেউ নেই। পরে ফাঁকা বাসায় মঈন উদ্দিন তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না বলার জন্য মঈন উদ্দিন ওই নারীকে হুমকিও দেন।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ বলেন, গ্রেফতার হওয়ার বিষয়টি শোনেছেন। নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31