IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

নিয়ামতপুরে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে কোভিড-১৯ করোনা টিকাদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রোববার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে এ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী সভায় অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, ওসি (তদন্ত) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার।

এরপর পরই উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, ওসি (তদন্ত) হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ আব্দুস সাত্তার টিকা গ্রহণ করেন।

এসময় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন জানান, প্রথমদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রতি বুথে ১শ ৫০ জন করে ৩টি বুথে ৪শ ৫০ জনের মাঝে টিকা দেয়া হবে।

৩টি বুথে রয়েছে টিকাদান কর্মী ৬ জন ও স্বেচ্ছাসেবী কর্মী ১২ জন। এর আগে নিয়ামতপুরে ৮শ ভায়াল করোনা ভ্যাকসিন এসে পৌঁছালে ইপিআই স্টোরে রাখা হয়। যা ৮ হাজার ডোজ। প্রতিজন পাবে ডোজ করে সে হিসাবে ৪ হাজার জনকে টিকা প্রদান করা হবে। একটি ভায়াল থেকে ১০ জন পাবে কোভিড-১৯ টিকা। প্রথম দিন ২শ ৫২জনকে এসএমএস প্রদান করা হয় টিকা প্রদান করেন ১শ ১০জন। আজ পর্যন্ত নিয়ামতপুর উপজেলায় ৬শ ২৫ জন টিকাদানের জন্য রেজিষ্ট্রেশন করেছে। প্রতিদিন সকাল ৮টা হতে বেলা ৩টা পর্যন্ত এ টিকা প্রদান করা হবে।

উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, দেশকে করোনামুক্ত করতে সবাইকে টিকা নিতে হবে। একটি মহল সব সময় অপপ্রচারে ব্যস্ত। কিন্তু তাদের সে অপপ্রচার ব্যর্থ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31