ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে দি এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তঃধর্মীয় সম্প্রতি ও সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে সম্প্রতি ও সহনশীলতা বিষয়ক সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, সানজিদা রহমান রিক্তা, কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য নারীনেত্রী প্রভাষক রোকসানা মেহেবুব চপলা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, থানা জামে মসজিদের ইমাম মাহাবুর রহমান, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল, দি এশিয়া ফাউন্ডেশনের প্রকল্প অফিসার মোশাররফ হোসেন, প্রকল্প অফিসার মাহমুদা সুলতানা, ফিল্ড অফিসার দুলোনী খাতুন প্রমুখ।
সংলাপে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার সাথে সমন্বয় ও ধর্মীয় অনুভূতির উপর কারো যেন হস্তক্ষেপ না হয় সেই বিষয়ে উপস্থিত সবাই একাত্বতা পোষন করেছেন।


