IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় সভাপতির বক্তব্যে মেয়র বলেন, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী সকলের সম্মিলিত প্রয়াসে রাজশাহী সিটি কর্পোরেশন আর্থিক অবস্থার উন্নীত হয়েছে। প্রতি মাসের শুরুতেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদান সম্ভব হচ্ছে। একই সাথে অন্যান্য ব্যয় নির্বাহে গতির সঞ্চার হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের সকল পাওনাদি পরিশোধ করা হচ্ছে। পরিকল্পিত নগরায়নে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হচ্ছে। নতুন নতুন রাস্তা, ড্রেন নির্মাণ, হাইরাইজড বিল্ডিং নির্মাণ অব্যাহত রয়েছে। দ্রæত নগরায়নে এ নগরীতে আবাসন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হোল্ডিং ট্যাক্স সিটি কর্পোরেশনের আয়ের মূল উৎস। যা আগামীতে সিটি কর্পোরেশনের আয়ের বড় খাত হিসেবে ভূমিকা রাখবে। কর নির্ধারণ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও গুরুত্বের সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন নির্মাণাধীন মার্কেটসমূহের দ্রæততম সময়ে কাজ সমাপ্ত করে তা আয়ের খাত হিসেবে পরিণত করতে হবে। অবৈধ বিলবোর্ডসমূহ অপসারণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন মেয়র।

সভায় গত ১৭.১২.২০২০ তারিখ ও ১৯.১.২০২০ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী দৃঢ়করণ করা হয়। জুলাই ২০২০ হতে ডিসেম্বর ২০২০ পর্যন্ত আয় ও ব্যয় পর্যালোচনা, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্মাণাধীন সকল মার্কেট কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। জিয়া শিশুপার্কের ইজারা বিষয়ে আলোচনা করা হয়। পশু জবাই ফি পুণঃ নির্ধারণ প্রসঙ্গে আলোচনা করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের সম্পত্তির হালনাগাদ তালিকা প্রস্তুত বিষয়ে আলোচনা করা হয়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে রাসিকের সকল আদায় কার্যক্রম সম্পন্নের বিষয়ে আলোচনা করা হয়। অটোরিক্সা ভাড়া পুনঃনির্ধারণ বিষয়ে আলোচনা করা হয়। হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, তত্ত¡াবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ভারপ্রাপ্ত উপসচিব তৈমুর হোসেন, প্রধান কর নির্ধারক মুঞ্জুরুল আলম, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন খোকন, ট্যা´েশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ আহমেদ শিমুল, ভাটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মতিউর রহমান উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31